উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সজিব ওয়াজেদ জয়ের শোক প্রকাশ


উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যেভাবে নিষ্পাপ শিক্ষার্থীদের প্রাণ চলে গেল, আহত হলো অনেক, একটা গোটা ভবন যেন ছিন্নভিন্ন হয়ে গেল— আমি বাকরুদ্ধ। সবচেয়ে দু:খের, যারা সকালবেলা হেসে খেলে স্কুলে গিয়েছিল, তারা আর ফিরল না।

একজন মা সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিয়েছিলেন, ভেবেছিলেন দুপুরে ফিরে এসে একসাথে খাবে, হাসবে—সেই মা এখন হাসপাতালের সামনে কাঁদছেন। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, আমি গভীর শোক জানাই সেই সব পরিবারকে।

যারা আহত হয়েছেন, তাদের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া—যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তাদের চিকিৎসায় কোনো ঘাটতি যেন না থাকে এই ব্যবস্থা অবশ্যই প্রশাসনকে নিতে হবে।

এই দুর্ঘটনার কারণ কী, কেন এমন হলো—তা সবার জানা দরকার, খুব দরকার। শুধু রিপোর্ট তৈরি করে শেষ করা চলবে না। আমরা চাই সত্যটা বেরিয়ে আসুক, এবং যেন এমন ভয়াবহতা আর কোনো দিন না দেখি। যেন কোনো স্কুল ভবন আর রক্তে লাল না হয়।

এই ঘটনায় যারা পরিবারের আদরের শিশুটিকে হারিয়েছেন, যারা শোকে নিঃশ্বাস নিতে পারছেন না—আপনাদের বলছি, আমরা আপনাদের পাশে আছি। এই শোক শুধু আপনাদের না, এটা আমাদের সবার। আমরা একসাথে কাঁদছি —ন্যায়, নিরাপত্তা আর মানুষ হিসেবেই মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে।

মহান সৃষ্টিকর্তা নিহতদের জান্নাত দান করুন।
আমাদের সবাইকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দিন।

#Bangladesh

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন