কক্সবাজার-টেকনাফ সড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় রোহিঙ্গার মৃত্য

কক্সবাজার-টেকনাফ (শহিদ এটিএম জাফর আলম) আরাকান মহাসড়কে মাটিবোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম (৫০) টেকনাফ উপজেলার হ্নীলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি ব্লকের বাসিন্দা মৃত আব্দু সাত্তারের ছেলে। শনিবার দুপুর ১ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হ্নীলার লেদা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালে দ্রুতগতির টেকনাফগামী মাটিবোঝাই একটি ডাম্পার ট্রাক লেদা টাওয়ার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে স্বজনরা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, পরিবারের চাহিদা মেটানোর জন্য মাছ শিকার করতে সীমান্তের নাফ নদীতে যাচ্ছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন