কর্ম ব্যস্ততার মাঝে বাংলা নববর্ষ ও পান্তা ইলিশ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

কর্ম ব্যস্ততার মাঝেও বাংলা নববর্ষ ও পান্তা ইলিশ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

বাংলার নতুন বছরের প্রথম দিন ১৪৩২।

বাঙালির প্রাণের এই উৎসব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়, আর খাবারের টেবিলে থাকে পান্তা ইলিশের আধিপত্য। পান্তা ইলিশ যেন শুধু একটি খাবার নয়, বরং এটি বাঙালির সংস্কৃতি ও আবেগের প্রতীক।
তবে সারাদেশেই পান্তা ইলিশ এর স্বাদ পেতে পালন করেন মালয়েশিয়ায় রেমিটেন্স যোদ্ধাদের বাংলা নববর্ষ এই উৎসব।

বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর নতুন আশার প্রতীক। ১৪৩২ সালের প্রথম দিনটি হোক ভালোবাসা, শান্তি ও সৃষ্টিশীলতার এক নতুন যাত্রা।
১৪ এপ্রিল সোমবার, মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে একটি অভিজাত বাংলদেশী রেস্তোরাতে পহেলা বৈশাখ উৎযাপন করেছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশিরা।
মালয়েশিয়া প্রবাসী ব্যাবসায়ী মিনহাজ মন্ডলের নেতৃত্বে, প্রবাসীদের নিয়ে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয় পান্তা ইলিশ উৎসব।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের।

কর্ম ব্যস্ততার মাঝেও প্রবাসে বাংলা নববর্ষ উৎযাপন আর পান্তা ইলিশ উৎসবে মেতে উঠে প্রবাসী বাংলাদেশিরা। দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ।
সবাই চায় নতুন বছরটি হোক আরও সুন্দর, সফল ও আনন্দময়।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন