চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে প্রেরণ

ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক।
সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন