নবীনগরের ফয়জুর রহমান বাদল গ্রেপ্তারে মিশ্র প্রতিক্রিয়া এলাকাবাসীর

সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-০৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।২৮ সেপ্টেম্বর (রোববার) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।

তবে কোথায় থেকে গ্রেফতার করা হয়েছে তাদের এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানানো হয়েছে গোপালপুরবাসী পক্ষ থেকে জানা যায়, ফয়জুর রহমান বাদল একজন ভালো মানুষ, অসহায় মানুষের নেতা, জনতার মানুষ, ওনার কাছে কখনোই কোন দল – বিএনপি আওয়ামী লীগ, জামাত শিবির, জাতীয়পার্টি কোনকিছু কখনো ভিন্ন ছিলোনা, ওনার কাছে ছিলো সবাই সমান, আজকে ওনার মত একজন মানুষ কে ও জেলে যেতে হলো, এমন একজন পরিষ্কার মানুষ তাকেও অপরিষ্কার রাজনীতির স্বীকার হতে হলো।
গোপালপুরবাসী আরোও জানান, গত ১৭ টা বছর যখন সব জায়গায় একচেটিয়া আওয়ামী লীগের রাজত্ব চলতো, তখনো তিনি সবার সাথে মিশে থাকার চেষ্টা করেছে। তবে দেশের সব দলেই পা চাটা, চামচামির, দুর্নীতিবাজ সহ অনেক ভালো মন্দ মিলিয়ে মানুষ আছে। তবে তিনি ভিন্ন রকম একজন ব্যক্তি গোপালপুরবাসীর জানামতে।
এদিকে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানানো হয়েছে নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে।  ফয়জুর রহমান বাদল গ্রেপ্তার পর হতাশ নবীনগরবাসী। এলাকাবাসী জানায় আমজনতার জন্য কাজ করেছেন ফয়জুর রহমান বাদল । তাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রাজনীতি তার পেশা ছিলো না তবে এলাকার সার্থে তিনি এমপি হিসেবে জয়ী হয়েছেন। তবে প্রথমবার রাজনীতিতে আসলেও এবং উন্নয়নের ছোয়া বেশি কিছু না দিতে পারলেও পরের বার ঠিকই এলাকার উন্নয়নের জন্য সব কিছু ঠিক রেখেছিলেন। যায় হোক কখনো তিনি নবীনগরে করে গেছেন একদম ক্লীন ইমেজের রাজনীতি, তার আমলেই পৌরসভার মেয়র হন একজন বিএনপির লোক, তারপর উপজেলা চেয়ারম্যান হয় একজন বিএনপির লোক। আসলে দল বিষয় না ব্যক্তি হলো বিষয় সে কেমন মানুষ।
এলাকাবাসী জানান, আমরা দেখেছি শুনেছি, ওনি ওনার দলের লোকের থেকে বেশি গুরুত্ব ও সম্মান দিয়েছেন সর্ব  সাধারণ থেকে শুরু করে সকল দলের লোকদের।
এটা সত্যি ই হতাশাজনক, কষ্টদায়ক, হৃদয়বিদারক।
ব্যক্তিগতভাবে এই লোকটাকে ভালো লাগতো ওনার ব্যবহারের জন্য, নিজের গ্রামের বলে নয়, ওনি নিজের গ্রামের তেমন কোন কাজ করেননি, কাজ করেছেন অন্য এলাকায়, এবং নিজের এলাকার জন্য সব কিছু প্রস্তাবও দিয়েছেন আমি যতটা জানি।
আমরা ওনার গ্রেফতারের প্রতি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,,
ব্রাহ্মণবাড়িয়া-০৫ আসনের ফয়জুর রহমান বাদল সাবেক এমপি সবসময় পরিষ্কার রাজনীতির জায়গা, এই জায়গাটাকে কেউ অপরিষ্কার রাজনীতির স্বীকার করবেন না প্লিজ ।
Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন