
কুড়িগ্রামে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে রয়েছেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সম্পাদক এবং সক্রিয় রাজনৈতিক কর্মী। তারা হলেন—
- মজিবর রহমান (৪৬) — সহ-সভাপতি, রাজিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ
- রফিকুল ইসলাম বাবুল (৬৩) — সভাপতি, পাইকেরছড়া ইউনিয়ন ওলামা লীগ
- রাইসুল ইসলাম (২৬) — নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মী
- রেজাউল আলম ওরফে এজাজুল (45) — সহ সাধারণ সম্পাদক, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ
- জগলুল হায়দার (৫০) — সভাপতি, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, নাওডাঙ্গা ইউনিয়ন
- নাজমুল কবির পিয়াস (৩২) — সভাপতি, নাওডাঙ্গা ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগ
- লুৎফর রহমান (৩৮) — যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী পৌর যুবলীগ
- মতিয়ার রহমান (৪৪) — সাধারণ সম্পাদক, বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ
- মনোয়ার হোসেন রনি (৩৯) — যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগ
- এরশাদুল হক আরিফ (৩০) — সক্রিয় সদস্য, নিষিদ্ধ পৌর ছাত্রলীগ
- শফিকুল ইসলাম (৩৮) — ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ
- কাইয়ুম আলী (৩৫) — পাঠাগার সম্পাদক, বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগ
- নুর আলম (৪৬) — সক্রিয় সদস্য, রামখানা ইউনিয়ন আওয়ামী লীগ
অভিযান চলমান থাকবে
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন,
“জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নাশকতাবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।
পাঠক সংখ্যা : ১২৭











