‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এ অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান অভিনয়ের পাশাপাশি সঞ্চালক হিসেবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এ তিনি নিয়মিত সঞ্চালনা করছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটির দশম পর্ব প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আলোচিত এ পর্বে অতিথি হিসেবে ছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

এ পর্বটি ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইমস স্কয়ারে। আড্ডায় দুই তারকা কথা বলেছেন অভিনয় ক্যারিয়ার, অভিজ্ঞতা, সফলতা, ব্যক্তিজীবনের নানা অনুচ্চারিত প্রসঙ্গ এবং বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে।

অতিথিকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন—

“ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু ভারতের নয়, সমগ্র বাংলা চলচ্চিত্রের গর্ব। তাকে আমার অনুষ্ঠানে পেয়ে আমি সত্যিই সম্মানিত।”

তিনি আরও বলেন—

“এ অনুষ্ঠানে আমি চাই শিল্পীরা শুধু নিজেদের কাজ নয়, তাদের মানবিক দিকটিও তুলে ধরুন। ঋতুপর্ণা আপার পর্বটি সেই দিক থেকে খুবই বিশেষ।”

জায়েদ খান জানান, এ পর্বে দু’জনেই খোলামেলা আলাপ করেছেন এবং দর্শকরা একটি ব্যতিক্রমধর্মী ও উপভোগ্য পর্ব দেখতে পাবেন।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন