৩১শে অক্টোবর ২০২৫, রোজ শুক্রবার — গাজীপুরের বাবুল কারাতে একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বেল্ট পরীক্ষা।
পরীক্ষাটি দুটি পৃথক স্কুলে অনুষ্ঠিত হয় —
হলি প্রমিজ পাবলিক স্কুল, কোনাবাড়ী এবং হাজি আহাম্মদ পাবলিক স্কুল, বোর্ডবাজারে।

এই দুইটি কেন্দ্রে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেয় কারাতে বেল্ট পরীক্ষায়।
পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন বাবুল কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মোঃ বাবুল।
আর প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক কারাতে বিচারক ও বাংলাদেশ ওয়াদোকাই কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক — আব্দুল শুক্কুর আলী সিকদার।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষকবৃন্দ শিক্ষার্থীদের কারাতে কৌশল, শৃঙ্খলা ও মনোবল যাচাই করেন অত্যন্ত যত্নের সঙ্গে।
বাংলাদেশে কারাতের মান উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও শৃঙ্খল জীবনধারায় উদ্বুদ্ধ করতে কারাতের ভূমিকা অপরিসীম।
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে অ্যাসোসিয়েশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে — নতুন প্রজন্মকে আরও দক্ষ, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমে উজ্জীবিত করে তুলতে।
এভাবেই খেলাধুলা ও কারাতের মাধ্যমে গড়ে উঠছে একটি সুস্থ, শক্তিশালী ও নৈতিক সমাজ।
🇧🇩