
কাল সারা দিন গাজীপুরের কেপিজে হাসপাতালে ছিল মানুষের ভিড়। আজ মঙ্গলবার সকালে তা কিছুটা কম। হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেছিল কালই।
হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে, কথাও বলেছেন। আজ সকালে তামিমের কী অবস্থা? খোঁজ নিয়ে জানা যায়, এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। তাঁকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে।
কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক মিডিয়াকে জানিয়েছেন, কার্ডিয়াক কেয়ার ইউনিটেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।

কাল অসুস্থ হওয়ার আগে টস করেছেন তামিম ইকবাল।
বাংলাদেশ সময় সকাল ৯টায় বিকেএসপির চার তিন নম্বর মাঠে শুরু হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাঁকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম।

শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, তবে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (𝖢𝖢𝖴) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যেন দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।