
নিজস্ব প্রতিবেদক, গোপালপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রজ্ঞা মিডিয়া ও প্রজ্ঞা সংবাদের ব্যবস্থাপনা পরিচালক মো: আউলাদ হোসাইন সহ আরোও ছিলেন হাজী সিদ্দিকুর রহমান, মনিরুজজ্জামান মনির, মাওলানা আবু সায়েদ, হাজী জামাল মিয়া, মোগন মেম্বার (০১ নং), বিল্লাল মেম্বার (০৩ নং), গিয়াস উদ্দিন মেম্বার (০২ নং), ইন্জিনিয়ার মিজানুর রহমান, আবদুল হক মিয়া সহ সব শ্রেণী-পেশার মানুষ।

সকাল ৭টা থেকেই গোপালপুর গ্রামের শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হতে থাকেন।ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা

উক্ত ঈদুল জামাত ও খুদবা পরিচালনা করেন খাদেম আটরশি ফরিদপুর দরবার শরিফ মুফতি মাওলানা নজরুল ইসলাম আনছারি খাদেম, গোপালপুর গ্রামের শাহী ঈদগাহ ময়দান।

গোপালপুর শাহী ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।











