গণভোটসহ পাঁচ দফা দাবি মানা না হলে আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ সমমনা আটটি রাজনৈতিক দল।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলগুলোর শীর্ষ নেতারা এ হুঁশিয়ারি দেন।
নেতারা জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা দাবি তুলে ধরতে ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ করা হবে। তার আগে দাবি আদায় না হলে সেদিনের সমাবেশ থেকেই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠকে বলা হয়,
“বিএনপিসহ সব রাজনৈতিক পক্ষকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। কিন্তু বিএনপি আলোচনায় আসতে রাজি নয়। জাতীয় স্বার্থে আলোচনায় বসতে আমরা প্রস্তুত। তবে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গণভোট জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে হবে।”
বৈঠকে সভাপতিত্ব করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
এ সময় বক্তব্য দেন—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান রাজনীতিক সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত
৪. বিগত সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আট দলের নেতারা বলেন, জনগণের দাবি মেনে না নেওয়া হলে ১১ নভেম্বরের সমাবেশ থেকে ‘কঠোরতম’ কর্মসূচি ঘোষণা করা হবে।