জার্মানি থেকে প্রায় ১২ হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র || German || USA

এসপারের তথ্য মতে- জার্মানি থেকে আমেরিকা ১১ হাজার ৯০০ সেনা প্রত্যাহার করবে। এতে জার্মানিতে মার্কিন সেনাসংখ্যা দাঁড়াবে ২৪ হাজারে। বর্তমানে দেশটিতে ৩৬ হাজার মার্কিন সেনা রয়েছে। এর আগে আমেরিকা ঘোষণা করেছিল যে, জার্মানি থেকে তারা সাড়ে নয় হাজার সেনা প্রত্যাহার করবে।

পেন্টাগন থেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার একথা জানান। তিনি বলেন, কংগ্রেসে এ পরিকল্পনা ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে এবং ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার
সমালোচকরা বলছেন, জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কয়েকশ কোটি ডলার খরচ হবে। এছাড়া, ইউরোপে রাশিয়ার মোকাবেলায় আমেরিকার অবস্থান দুর্বল হবে।

রিপাবলিকান সিনেটর মিট রমনি এক বিবৃতিতে বুধবার বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মারাত্মক ভুল।#

পার্সটুডে/এসআইবি/৩০

https://youtu.be/qxTxSpJ8QUw
Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন