টাঙ্গাইল প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে, মঙ্গলবার রাত ৯টায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার, হেমনগর ইউনিয়নের নলিন বাজার সংলগ্ন সুইপারবাড়ির থেকে বাংলা মদ, মাদক বিক্রির ৩লক্ষ ৯৫ হাজার ৭শত টাকা জব্দ করেন। এই অভিযানে ঘটনাস্থল থেকে ৩জনকে আটক আটক করা হয়।

এসময় মাদক তৈরি ও রাখার বিভিন্ন উপকরণগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় অভিযান পরিচালনা করেন, ৩৭. আর্মি এডি রেজিঃ ক্যাপ্টেন শাহরিয়ার আশফাক. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, টাঙ্গাইল জেলা মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

এসিল্যান্ড মো. নাজমুল হাসান জানান, জব্দকৃত মালামাল, নগদ অর্থ ও আটককৃতদের থানায় নেয়া হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করবে। যারা তাদের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা এমন সফল অভিযানের জন্য যৌথ বাহিনীকে কৃতজ্ঞত ও ধন্যবাদ জানিয়ে মাদক নির্মূলে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।