মার্কিন অর্থনীতিতে দুর্বলতা প্রকট হওয়ায় ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সোমবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
ভারতের শীর্ষ পণ্য বাণিজ্য বাজার এমসিএক্স জানায়, সোমবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি এবং রুপার দাম ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ডিসেম্বরে ফেডের সম্ভাব্য সুদের হার কমানোর সিদ্ধান্ত এ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে চাকরির বাজার ও ভোক্তা আস্থা সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।
ফেডারেল সরকারের অচলাবস্থা টানা ৪০ দিনে পৌঁছানোয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যয় কমাচ্ছে এবং বিভিন্ন খাতে ছাঁটাই বৃদ্ধি পেয়েছে।
রয়টার্স বলছে:
ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ৬৭% বিনিয়োগকারী মনে করছেন— ডিসেম্বর সভায় সুদের হার কমানো হতে পারে।
এ অবস্থায় বিনিয়োগকারীরা ডলার ছেড়ে স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বেছে নিচ্ছেন।
বাংলাদেশে এখনো আন্তর্জাতিক এই বৃদ্ধি প্রভাব ফেলেনি।
বাজুস ১ নভেম্বর স্বর্ণের দাম ১,৬৮০ টাকা বাড়িয়ে ভরি প্রতি ২,০১,৭৭৬ টাকা নির্ধারণ করে। সোমবারও একই দামে লেনদেন হয়েছে।
এমসিএক্স-এর পূর্বাভাস মতে—