দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (০৯ নভেম্বর) সকাল থেকে একদিনব্যাপী কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তারা স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষকদের মূল দাবি হলো—
বর্তমান ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়ন করা।
এর আগে শনিবার (৯ নভেম্বর) শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের
সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
শিক্ষকরা অভিযোগ করেন,
“শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য পুলিশ হামলা চালিয়েছে।”
শনিবার সকালে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে
জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।
বিকেলে পদযাত্রার সময় শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়।
এতে শতাধিক শিক্ষক আহত হন।
শিক্ষকরা জানান, তারা
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি সংগঠনের ব্যানারে
সকাল থেকে অবস্থান করেছিলেন।
পদযাত্রার সময়
পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ হয়।
পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে
শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়েন।
একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।