নবীনগরে কোটি টাকার উন্নয়ন প্রকল্পে প্রকাশ্য লুটপাট, ধ্বংসের মুখে এলজিডির সড়ক নির্মাণ কাজ

মোঃ রেজাউল হক রহমত
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর বাশারুক বাজার থেকে বিটঘর পর্যন্ত সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়ক এখন নবীনগরবাসীর ক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রকল্পটি প্রায় ৩.৯ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থের পিচঢালা রাস্তা, যার মাটি সহ প্রস্থ ২৪ ফুট। পরিকল্পনা অনুযায়ী, এতে নির্মিত হবে চারটি সেতু। কিন্তু কাজ শুরুর পর থেকেই মানহীন নির্মাণ সামগ্রী, নির্ধারিত ডিজাইন ও শিডিউল ভঙ্গসহ একের পর এক অনিয়ম চোখে পড়ছে স্থানীয়দের।

‘নামমাত্র কাজ, কিন্তু কোটি কোটি টাকা উধাও’

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার মাটি ও বিটুমিনের মান খুবই নিম্নমানের। পিচঢালার কাজ কিছুদিন যেতে না যেতেই উঠে যাচ্ছে, কোথাও কোথাও সেতুর গার্ডওয়ালেই দেখা দিয়েছে ফাটল। অভিযোগ রয়েছে, ইট, বালি ও খোয়ার ক্ষেত্রে মান রক্ষা না করে কম দামে নিুমানের মালামাল ব্যবহার করা হয়েছে।

একজন স্থানীয় ইউপি সদস্য বলেন,

“এমন কাজ দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে। আমরা দেখছি, কোনো নিয়মই মানা হচ্ছে না। এই রাস্তা টিকবে না, দুই বছরও না। অথচ ১৮ কোটির বেশি টাকা খরচ হচ্ছে!”

প্রকল্পের নাম: বাশারুক বাজার থেকে বিটঘর পর্যন্ত সড়ক নির্মাণ

অর্থায়ন: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)

ব্যয়: আনুমানিক ১৮.৫ কোটি টাকা

দৈর্ঘ্য: ৩.৯ কিমি

প্রস্থ: ১৮ ফুট (মাটি সহ ২৪ ফুট)

সেতুর সংখ্যা: ৪টি

এই ব্যাপারে উপজেলা প্রকৌশল অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। তবে অনানুষ্ঠানিকভাবে একজন কর্মকর্তা জানান, “কাজ চলছে, কিছু কারিগরি ঘাটতি থাকতেই পারে। সবই সংশোধন করা হবে।”

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন