ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশের অন্যতম বৃহৎ নার্সিং ভর্তি প্রস্তুতিমূলক প্রতিষ্ঠান নিউরন পাবলিকেশন-এর তত্ত্বাবধানে পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের ঠাকুরগাঁও শাখায় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হ্যাড্স মোড় এলাকায় অবস্থিত কোচিং সেন্টারে এ আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ বেলাল হোসেন এবং নার্সিং ইনস্টিটিউট, ঠাকুরগাঁও-এর ইন্সট্রাক্টর ইনচার্জ সাবেরা খানম।
সভাপতিত্ব করেন শাখার পরিচালক ডাঃ এম এ সাঈদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক অনন্য ক্ষেত্র। নিয়মিত অধ্যয়ন, ধৈর্য এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের অধ্যবসায়ী ও আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে নার্সিং পেশায় সাফল্য অর্জন সম্ভব। বিশেষ অতিথিরাও সময় ব্যবস্থাপনা, মানসিক প্রস্তুতি ও পরীক্ষায় কৌশলগত প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র মালাকারসহ স্থানীয় শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো ও মানসিকভাবে প্রস্তুত করতেই প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। শেষে সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।