ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়াকে ‘ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি’
বলে অভিহিত করেছেন এবং ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন।
ইমানুয়েল ম্যাক্রোঁ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ম্যাকরনের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ম্যাকরনের বক্তব্য রাশিয়ার বিরুদ্ধে স্পষ্ট হুমকি।
তিনি ম্যাক্রোঁকে হিটলার এবং নেপোলিয়নের সঙ্গে তুলনা করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ম্যাক্রোঁর সমালোচনা করে বলেছেন, কিছু মানুষ নেপোলিয়নের সময়ে ফিরে যেতে চায়, কিন্তু তারা নেপোলিয়নের পতনের কথা ভুলে গেছে।
পুতিন মূলত ফরাসি সম্রাট নেপোলিয়নের ১৮১২ সালে রাশিয়া অভিযানের কথা স্মরণ করেছেন। সে সময় নেপোলিয়ন তার সেনাবাহিনী নিয়ে মস্কোয় প্রবেশ করেছিলেন,
কিন্তু তিন মাসের মাথায় প্রচন্ড শীতের মধ্যে বিপুল প্রাণহানির কারণে মরিয়া হয়ে
পশ্চাদপসরণে বাধ্য হন তিনি।
উল্লেখ্য, বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে রাশিয়া।
ইউরোপীয় মিত্রদের রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্রাগার ভাগাভাগি করার ঘোষণাও দেন তিনি।
https://www.youtube.com/watch?v=F5mDpfT5JW4