প্রিয়জনজনকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন সে কথাই ভাবছেন? তাহলে আপনি ভ্রমণ করতে পারেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে।
সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়ে প্রথমে ময়মনসিংহ, তারপর নেত্রকোনা পেরিয়ে পৌঁছালাম দুর্গাপুর। সেখান থেকে অটোরিকশায় করে বিজয়পুরের পথে যাত্রা শুরু। গ্রামের মেঠোপথ, চারপাশের সবুজ মাঠ আর শান্ত পরিবেশ মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল।
পথ যত এগোতে লাগল, ততই দূরে মেঘালয়ের নীল পাহাড় স্পষ্ট দেখা দিতে শুরু করল। অবশেষে চোখের সামনে ধরা দিল বিজয়পুর চিনামাটির পাহাড়। সাদা মাটির টিলা যেন তুলার মতো নরম, সূর্যের আলোয় ঝলমল করছে। চারদিকে সবুজ গাছপালা, মাঝে মাঝে ছোট ছোট জলাশয়—যেন প্রাকৃতিক ছবির মতো এক দৃশ্য।
বর্ষার পর পাহাড়ের গা বেয়ে নেমে আসা পানির ধারা ছোট ছোট হ্রদ তৈরি করেছে। সেখানে নীল আকাশের প্রতিচ্ছবি পড়ে রূপকথার মতো সৌন্দর্য ছড়াচ্ছে। দূরে সোমেশ্বরী নদীর টলমলে পানি আর ওপারে ভারতের পাহাড়ি দৃশ্য মিলে যেন এক অপরূপ প্রাকৃতিক ক্যানভাস।
স্থানীয় মানুষজন খুবই আন্তরিক। তাদের কাছে জানা গেল, এখানকার চিনামাটি দেশের সিরামিক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতি আর খনিজ সম্পদে একসাথে মিশে আছে এই অঞ্চলে।
বিজয়পুরে চীনামাটির পাহাড়ে এলে আপনাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে। এখানের চীনামাটির পাহাড় যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ রঙের হ্রদ। সাদা মাটি পানির রংটাকে যেন আরো গাঢ় করে দিয়েছে। বিচিত্র আবহাওয়া, সোমেশ্বরীর কাশবন আর দূরে আকাশে হেলান দিয়ে গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রতিকৃতি সৌন্দর্যপিপাসুদের মন কেড়ে নেয়। বিজয়পুর চীনামাটির পাহাড় ও সমভূমি মিলে দৈর্ঘ প্রায় ১৫ দশমিক ৫ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৬০০ মিটার। বিস্তর পাহাড়জুড়ে রয়েছে সাদা মাটি। কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে। যার পানি কোথাও নীল আবার কোথাও লাল।
এই হ্রদের নীল পানি যেন আপনার সব অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে।
পাহাড় ও প্রকৃতির অন্যান্য উপাদানের (যেমন সোমেশ্বরী নদী) সাথে সাদা চিনামাটির মিশ্রণ এক অসাধারণ বৈচিত্র্য তৈরি করে।
সোমেশ্বরী নদী এখানকার সৌন্দর্যে এক ভিন্ন মাত্রা যোগ করে, যা এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
শুধু সাদা মাটিই নয়, এখানকার প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে গারো পাহাড়ের অংশ হিসেবে এটি এক বৈচিত্র্যময় জনপদ।
বিজয়পুর চিনামাটির পাহাড় প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি, যেখানে পর্যটকরা প্রকৃতির এক অপার্থিব সৌন্দর্য অনুভব করতে পারেন। সাদা মাটির টিলা এবং চারপাশের সবুজ প্রকৃতি মিলে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে।
সন্ধ্যার আগে ফেরার পথে পাহাড়ের সাদা রং সূর্যাস্তের লালচে আলোয় আরও মোহনীয় হয়ে উঠল। মনে হচ্ছিল, প্রকৃতি যেন বিদায় জানাচ্ছে রঙিন আভায়। বিজয়পুরের এই ভ্রমণ আমার স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবে।