
ফাইল ফুটেজ
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটিটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৭টা ৫৮ মিনিটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা জোনে-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে সোমবার রাত ৯টা ২৫ মিনিটে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাহান হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নারী ও দুজন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।