মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে এক যৌথ অভিযানে বাংলাদেশিসহ মোট ৬০ জন অবৈধ অভিবাসীকে আ-টক করেছেন ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
০১ সেপ্টেম্বর ২০২৫ বুধবার জেলার বিভিন্ন স্থানে ধাতব কারখানা, পোশাক সেলাইয়ের দোকান ও বিদেশিদের খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
জেআইএম জোহরের এনফোর্সমেন্ট টিম বেলা ১১টা থেকে ‘অপ মাহির’, ‘অপস সেলেরা’ এবং ‘অপস কুটিপ’ শিরোনামে এমন অভিযান পরিচালনা করেন।
জোহর জেআইএম পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাশের অপ-ব্যবহারের অভিযোগে অভিযুক্তদের আ-টক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
আটকদের মধ্যে যারা রয়েছেন-৫ জন বাংলাদেশি, ৬ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয়, ১৯ জন মিয়ানমার, ১ জন পাকিস্তানি, ৫ জন কম্বোডিয়ান, ১ জন শ্রীলঙ্কান পুরুষ এবং ২ জন শ্রীলঙ্কান মহিলা, ১০ জন মিয়ানমার মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান মহিলা, ২ জন ভারতীয় মহিলা।
সবাইকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক দাতুক রুসদি জনসাধারণকে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, জোহরে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন