
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বহুল আলোচিত ও সমালোচিত জনাব রিপন মুন্সি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক ইলিয়াস।
জানা যায়, রিপন মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ স্থানীয় মহলে আলোচনার জন্ম দেয়। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এলাকায় তিনি দানবীর এবং অসহায় মানুষের জন্য বেশ সহায়তা ও কাজ করছেন বলেও জনশ্রুতি রয়েছে। সামাজিক উন্নয়নমূলস কর্মকাণ্ডের জন্য রিপন মুন্সি বিভিন্ন সময় সংবর্ধনায় ভূষিত হয়েছিলেন। অবশেষে সোমবার আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযানে ঢাকা থেকে তাকে আটক করে।
তবে আটকের সুনির্দিষ্ট কারণ বা কোন মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় জনমনে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত ও তথ্য প্রকাশের দাবি তুলেছেন।











