শেষ বারের মতো মাকে দেখতে পারলোনা বিএসএফ

হঠাৎ কাঁটাতারের এপারে বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামে খবর এলো সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামে মা জাহানারা বেগম আর বেঁচে নেই…

হতবিহ্বল কন্যা মায়ের মৃত্যুর খবর শোনে মূর্ছা যায় এরকম পরিস্থিতি মায়ের মুখখানি শেষবারের মতো দেখবার উপায় নেই তাছাড়া গতবছর থেকে ভারত সরকারের ভিসা জটিলতায় টুরিস্ট ভিসা বন্ধ।

উপায় না দেখে জাহানারা বেগম এর মেয়ের জামাই ও তার পরিবার যোগাযোগ করলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বি.জি.বি বা বর্ডার গার্ড বাংলাদেশের সাথে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬ বিজিবি)এর সাথে।

সমাধিস্থ করার আগে বাংলাদেশে বিয়ে হওয়া সন্তান জেনো মায়ের মুখখানা শেষ বারের মতো দেখতে পারে সেই ইচ্ছে কে সর্বোচ্চ সম্মান জানিয়ে বিজিবি ভারতীয় সীমান্ত ক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগ করে।

বিএসএফ এই মানবিক আবেদনে সারা দিয়ে সীমান্তে জাহানারা বেগম এর লাশ দেখার সুযোগ করে দেয় মেয়ে সহ জাহানারা বেগম এর নাতি নাতনীদের।

ভিডিও ও তথ্য পাঠিয়েছেনঃ
ফাইজার চৌধুরী, গণমাধ্যম কর্মী, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন