সংসদে পাঠাতে মনোনয়ন ফর্ম উন্মুক্ত করল এনসিপি

 

দেশ গঠনে সৎ ও যোগ্য মানুষের সংসদে যাওয়ার বিকল্প নেই—এ মন্তব্য করে নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তাদের মনোনয়ন প্রক্রিয়া এমনভাবে সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষের আস্থা অর্জনকারী যোগ্য ব্যক্তিরা প্রার্থী হতে পারেন।

পার্টির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান রাজনৈতিক কাঠামোতে সৎ ও যোগ্য মানুষ অনেক সময় দলের মনোনয়ন তালিকাতেও জায়গা পান না। ফলে জনগণ তাদের পছন্দের মানুষকে প্রতিনিধিত্ব করার সুযোগ হারান। নাগরিক পার্টি চায় এ বাস্তবতা পরিবর্তন করতে।

এক বিবৃতিতে এনসিপি বলেছে, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা—সর্বোপরি মানুষের সেবা করার ইচ্ছা ও যোগ্যতা আছে এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। এ কারণেই দলের নাম রাখা হয়েছে “নাগরিক” পার্টি।

মনোনয়ন আবেদনের নিয়ম

১. অনলাইনে আবেদন

যে কেউ ওয়েবসাইট nomination.ncpbd.org -এ প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ ও জমা দিতে পারবেন।

২. অফলাইনে আবেদন

মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে দুইভাবে—
ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে
খ) এনসিপির মূখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে

যাদের আবেদন করার আহ্বান

  • নিজ এলাকায় কাজ করেন
  • মানুষের আস্থা অর্জন করেছেন
  • দায়িত্বশীল, স্বচ্ছ ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতিকে দুর্বৃত্তায়নমুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যোগ্য নাগরিকদের অংশগ্রহণই এ প্রয়াসকে সফল করবে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন