সালমান শাহ’র মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা

সালমান শাহ’র মৃত্যু: ২৯ বছর পর হত্যা মামলা

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে। তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

প্রায় পাঁচ বছর আগে (পিবিআই) তদন্ত শেষে জানায়, এটি হত্যা নয়, আত্মহত্যা। তখন ডন স্বস্তি প্রকাশ করেছিলেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলেন ডন।

পরে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহ’র মৃত্যু নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সেই পুরনো সাক্ষাৎকারটি আবার ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্নও করেন, ‘সালমান শাহ’র আত্মহত্যার কারণ কে হতে পারেন।

ডন প্রথমে একে পারিবারিক বিষয় বলে এড়িয়ে গেলেও পরে বলেন, তিনি সালমানের স্ত্রী সামিরা হকের মধ্যে কোনো দোষ দেখেননি। ডন তার ভাষায় জানান ‘সালমানের সঙ্গে সামিরার  মাঝে এমন প্রেম কখনো দেখেননি।

ডন আরও বলেন, সালমান শাহ জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন। সালমান শাহ একজন সুপারস্টার এবং এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন?

তবে বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তাঁরা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সালমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার এই আদেশে ও পরিবারের সবাই খুনিদের বিচার চেয়ে মতামত প্রকাশ করেন।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন