‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ স্লোগানে ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩ নভেম্বরের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানান নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় ‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে বিক্ষোভ মিছিলটি স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া ও সারুলিয়া এলাকায় প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতারা বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে ডেমরা বিএনপি প্রতিহত করবে। তারা আরও দাবি করেন, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় নেতাকর্মীরা সংগঠিত থাকবে।

নেতারা জানান, ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থীর নেতৃত্বে স্থানীয় বিএনপি ১৩ নভেম্বর পর্যন্ত কর্মসূচি পালনের ক্ষেত্রে সক্রিয় থাকবে

পথসভায় উপস্থিত ছিলেন—ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কবির খান, হাজী হযরত আলী, খোরশেদ আলম, ওয়াহিদ উল্লাহ, মনির খান, মনির হোসেন, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত আকবর, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন