১৫৮ কেন্দ্রে অপরাজিত মমিনুল হক, চাঁদপুর-৫ আসনে বিশাল ব্যবধানে জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নির্বাচনি এলাকার মোট ১৫৮টি কেন্দ্রের সবগুলোতেই তিনি জয় লাভ করেন।

দুটি উপজেলার মধ্যে হাজীগঞ্জে রয়েছে ৯০টি এবং শাহরাস্তিতে ৬৮টি ভোটকেন্দ্র। কোনো কেন্দ্রেই জয় পেতে পারেননি ১১ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এর প্রার্থী ড. নেয়ামুল বশির। এমনকি নিজ কেন্দ্রেও তিনি পরাজিত হন।

ফলাফল অনুযায়ী, দুই উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মমিনুল হক পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৭৫১ ভোট।

এর ফলে ১ লাখ ১০ হাজার ৮৩৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মমিনুল হক। নির্বাচনে সব কেন্দ্রেই জয় পাওয়ায় এ আসনে তার বিজয়কে বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন