
“বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সবুজ পাহাড়, নদীঘেরা যে ভূখণ্ড- ছড়িয়ে আছে এক সবুজ গালিচা, আর সেই অঞ্চলের নাম সিলেট । পাহাড়, ঝরনা আর সবুজের সমারোহে ঘেরা এক মায়াবী ভূখণ্ড। আর এই মাটিতেই জন্ম নিয়েছে শতাব্দী পুরনো এক ঐতিহ্য — চা শিল্প।”আমাদের ইতিহাস, ঐতিহ্য আর শ্রমের প্রতীক।”
“ভোরের কুয়াশা ভেদ করে যখন প্রথম সুর্য পড়ে চা বাগানে, তখনই শুরু হয় হাজারো শ্রমিকের ব্যস্ততা। তাদের হাতে ওঠে সবুজ পাতা — বাংলাদেশের চা ইতিহাসের প্রাণশক্তি।
“১৮৫৪ সালে মালনীছড়া চা বাগানের হাত ধরে বাংলাদেশে চা চাষের সূচনা। তখন ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে প্রথমবারের মতো সিলেট অঞ্চলে পরীক্ষামূলক চা উৎপাদন শুরু হয়। সেই ছোট্ট শুরু থেকেই আজ পরিণত হয়েছে বিশাল এক শিল্পে।”

“এই শ্রমিকরাই মূল কারিগর — যারা রোদ, বৃষ্টি, কষ্টকে সঙ্গী করে তৈরি করে যাচ্ছেন প্রতিটি চা পাতা। “চা শ্রমিকদের জীবন অনেকটাই কঠোর। দিনের পর দিন সূর্যের নিচে কাজ, প্রতি ঝুড়ি চায়ের পাতার পেছনে থাকে ঘামের গল্প। তারপরও, তাদের মুখে লেগে থাকে হাসি, গানে বাজে আশা।” কিন্তু তাদের জীবন কি যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে? ”
“চা পাতার সংগ্রহের পর শুরু হয় প্রক্রিয়াকরণের জটিল ধাপ। শুকানো, গুঁড়ো করা, রোলিং এবং অবশেষে প্যাকেটজাতকরণ। সবশেষে এসব চা চলে যায় দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও।”
“শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এই চা বাগানগুলো আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যেরও প্রতিচ্ছবি। খাসিয়া, মনিপুরী, সাঁওতাল – নানা জাতিগোষ্ঠীর মানুষ এখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে, তৈরি করে নিয়েছে একটি অনন্য সমাজব্যবস্থা। “চা বাগান শুধু একটি শিল্পই নয়, এটি একটি সংস্কৃতি। এই বাগান ঘিরেই গড়ে উঠেছে জীবন, উৎসব, গান আর গাথা।”

“সিলেট চা বাগান আমাদের প্রাকৃতিক ঐশ্বর্য, আমাদের সংস্কৃতি আর পরিশ্রমী মানুষের প্রতিচ্ছবি। “দিন শেষে, যখন সূর্য ডুবে যায় সবুজ পাহাড়ের পেছনে, সিলেট তখন যেন হয়ে ওঠে এক শান্তির ছায়া। চায়ের কাপে ঢেউ খেলে যায় নিঃশব্দ অনুভবের। এই বাগানের রং, এই বাতাসের গন্ধ – একবার মনের ভেতরে ঢুকলে, আর সহজে ভুলা যায় না।” এই সবুজ স্বপ্ন যেন টিকে থাকে আগামী প্রজন্মের জন্য।”












