গোপালপুর শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের শাহী ঈদগাহে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৮ টায় গোপালপুর গ্রামের ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হযরত মাওলানা নজরুল ইসলাম পেশ ইমাম ও খতিব গোপালপুর শাহী ঈদগাহ।

সকাল থেকেই ঈদ জামাতে অংশগ্রহণ করতে দলে দলে ঈদগাহে প্রবেশ করতে শুরু করেন মুসল্লিরা।

এই জামাতে গ্রামের রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যাক্তি, সাংস্কৃতিক ও পেশাজীবী সকল সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
খুতবা শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।8

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন