শব্দচাষীর আত্মকথা: বিপুল চন্দ্র রায়

শব্দচাষীর আত্মকথা
বিপুল চন্দ্র রায়


শব্দচাষী তুমি, জ্ঞানের মশাল,
অন্ধকারে জ্বালো আলোর প্রদীপ।
প্রতিটি পাতায় জাগে নতুন সুর,
মননে ছড়ায় আশার অঙ্কুর।


কলমের লাঙলে চাষ করো মাটি,
চিন্তার বীজে ফলে শস্য খাঁটি।
ছন্দ আর রূপে কথা কয় ছবি,
মনের গভীরে জাগাও যে কবি।


ইতিহাসের পথ, বিজ্ঞানের জয়গান,
কবিতার ছোঁয়ায় সব যেন আঁকো।
সংবাদ আর ফিচার, জ্ঞানের আধার,
প্রতিটি লেখায় মুক্তির জোয়ার।


কৃষকের মাঠে যেমন ফোঁটে ধান,
তেমনি ফোটাও তুমি নতুন প্রাণ।
সত্যের সন্ধানে অবিচল যাত্রা,
সাহিত্য জাগুক, ভরে উঠুক ধরা।


শব্দচাষীর হাতে, নতুন সৃষ্টি,
মন ছুঁয়ে যায়, এ কোন অনাবৃষ্টি।
শব্দচাষী তুমি, শিল্পের কারিগর,
সত্যি তুমি অনন্য কলম-যোদ্ধা।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন