মমতাজ বেগম ফাউন্ডেশন তালের বিচি বপন করে আলোড়ন সৃষ্টি

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রাম থেকে আশে পাশে বিভিন্ন গ্রামে সংযুক্ত সড়কে ২০০০ (দুই হাজার) তালের বিচি বপন করে আলোড়ন সৃষ্টি করলেন মমতাজ বেগম ফাউন্ডেশন। এস এম সাহিদুল হোসেন প্রজ্ঞা সংবাদকে জানান, প্রাথমিক পর্যায়ে পীর কাশিম পুর উত্তর পাড়া- বলীঘর সড়ক, পীর কাশিমপুর উত্তর (১) বাঐখার – হরের পাড় সড়ক, পীর কাশিমপুর উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা – হরেরপাড় সড়ক এবং পীর কাশিমপুর মধ্যপাড়া কাচারি সড়কের দুই ধারে (২০০০) দুই হাজার বীজ বপন করা হয়েছে।
মমতাজ বেগম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক এম সাহিদুল হোসেন
মমতাজ বেগম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক এম সাহিদুল হোসেন
তিনি আরো জানান, বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে সর্বোপরি প্রাণীকুল কে নিরাপদে রাখতে এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে।
এই তাল গাছ প্রাকৃতিকভাবে বজ্রপাত নিরোধক যন্ত্র (Lightening arrester বা conductor)  ডিভাইস হিসেবে কাজ করবে এবং বজ্রপাতের ক্ষতিকর প্রভাব থেকে ভবন ও ইলেকট্রিক সিস্টেমকে রক্ষা করবে।
বজ্রপাত হলে এই গাছ বিদ্যুৎকে সরাসরি নিজের মধ্যে শোষণ করে এবং পরিবাহী পথ দিয়ে নিরাপদে ভূমিতে পাঠিয়ে দেয়, এতে ভবন ও মানুষ সুরক্ষিত থাকে।
মমতাজ বেগম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক এম সাহিদুল হোসেন প্রজ্ঞা সংবাদকে জানান যাদের বাড়ি, জমি এবং রাস্তার পাশে এই বীজগুলো বপন করা হয়েছে তাঁদের কাছে বিনীত অনুরোধ আপনারা নিজ দায়িত্বে এগুলোর পরিচর্যা করে সামজিক উন্নয়নে ভুমিকা রাখবেন। ভবিষ্যতে যার যার বাড়ি এবং জমির সামনের গাছের ফল স্ব স্ব ব্যাক্তি/ পরিবার ভোগ করবেন এতে মমতাজ বেগম ফাউন্ডেশন এর কোন আপত্তি থাকবেনা।
এদিকে মমতাজ বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে এলাকার উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রধান করে আসছেন।
Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন