শরীয়তপুর-৩ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্বাচনী মতবিনিময় সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্বাচনী মতবিনিময় সভা একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। বিশেষভাবে চোখে পড়ে তার নির্বাচনী এলাকার-শরীয়তপুর-৩- সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি। স্থানীয়দের আগ্রহ ও উদ্দীপনা অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
মতবিনিময় সভাটি শুক্রবারে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা উৎসাহ ও উদ্দীপনায় সভাস্থলে উপস্থিত হতে শুরু করেন। নেতাকর্মীদের অভিভূত উৎসাহ ও সমর্থন পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিল।
সভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তার নির্বাচনী পরিকল্পনা ও স্থানীয় উন্নয়নের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। উপস্থিত হওয়া প্রায় প্রতিটি নেতাকর্মীদের সঙ্গে কোলাকোলি করে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের কথা শুনেন এবং এলাকার উন্নয়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরবাসী প্রমাণ করে দেবে, তৃণমূলে কোনো বিভেদ নেই, সবাই এক।দলের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো অনৈক্য নেই। তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরশাসক চলে যেতে বাধ্য হয়েছে।
তৃণমূল বিএনপি নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষের মনে কষ্ট দেবেন না, দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি এ.এস. কামাল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ও থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বক্তব্য দেন সাবেক সচিব মাহবুব আহমেদ গাজী এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহিদুর রহমান প্রমুখ।
সভার শেষ দিকে নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ সাড়া ও সমর্থন অনুষ্ঠানের সফলতার প্রতিফলন হিসেবে ধরা পড়ে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন