বেতার ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে হাতবোমা সদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরে বাংলানগর থানার ওসি ইমাউল হক।

তিনি জানান, বেতার ভবনের প্রধান ফটকের সামনে কে বা কারা ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।


রাজধানীর বিভিন্ন স্থানে আরও ককটেল হামলা

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির সময় রাজধানীর আরও অন্তত পাঁচটি স্থানে একই দিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

  • ভোর পৌনে ৪টায় মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দু’জন ব্যক্তি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
  • সকাল ৭টা ১০ মিনিটে মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে প্রবর্তনা প্রতিষ্ঠানের সামনে ও ভেতরে ককটেল বিস্ফোরণ।
  • ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার কাছে মাইডাস সেন্টারের সামনে ও ধানমন্ডি ৯/এ ইবনেসিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ।

রাজধানীতে তিনটি বাসে আগুন

  • সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়।
  • ভোর ৫টা ৪০ মিনিটে শাহজাদপুরে ভিক্টর পরিবহণের বাসে আগুন।
  • সাড়ে ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহণের বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন