
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সময় কাটানোর জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত কয়েক লাখ নথি প্রকাশ করে, যেখানে একটি খসড়া ইমেইলে গেটসের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠে আসে।
তবে বিল গেটস এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি জানান, ওই ইমেইল কখনো পাঠানো হয়নি এবং এপস্টেইনের উদ্দেশ্য কী ছিল, তা তিনি জানেন না।
গেটস বলেন, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়। এরপর তিন বছর ধরে কয়েকবার একসঙ্গে ডিনারে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াননি।
এ বিষয়ে বিল গেটসের মুখপাত্রও অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে গেটস অবগত নন।
তথ্যসূত্র: এনডিটিভি
পাঠক সংখ্যা : ৩৭











