এক ক্লিকেই হ্যাকিং হতে পারেন আপনিও।
আপনি নিয়মিত যেকোনো ফাইল কনভার্ট করে যাচ্ছেন।
কনভার্ট এর ফলে হারাতে পারেন আপনার সকল তথ্য।

বর্তমানে অনলাইনে ফাইল কনভার্ট করা এখন অনেকের নিত্য প্রয়োজন কাজ। কম্পিউটার বা মোবাইলে সফটওয়্যার অথবা অনলাইনে, ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইল ওয়ার্ড বা অন্য ফরম্যাটে পরিবর্তন করা যায়। কিন্তু আপনি জানেন কি, এই সুবিধার ফাঁদেই পা দিচ্ছেন হাজারো মানুষ! আসলেই অবাক হওয়ার বিষয়! বর্তমানে হ্যাকাররা বানিয়ে ফেলেছে ভুয়া কনভার্টর ওয়েবসাইট! যার মাধ্যমে ছড়াচ্ছে ভয়ংকর ম্যালওয়্যার। এর ফলে হাজারো মানুষের তথ্য হ্যাকিং হচ্ছে।
(ইন্ডিয়ান এক্সপ্রেস) সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান "ক্লাউডসেক"-এর সতর্কবার্তায় জানা গেছে, বর্তমানে হ্যাকাররা জনপ্রিয় কনভার্টর সাইট পিডিএফ ক্যান্ডি ডটকম এর নকল ভার্সন তৈরি করে প্রতারণা করে যাচ্ছে। সেসব ওয়েবসাইটে গেলেই প্রথমে দেখা মিলবে বিশ্বাসযোগ্য লোডিং অ্যানিমেশন, এরপর একটি ক্যাপচা ভেরিফিকেশন সিস্টেম।
ওয়েবসাইট এর সবকিছু ঠিকঠাক মনে হলেও, মূল ফাঁদ পাতা ক্যাপচা সিস্টেম পার হওয়ার পরই।

ব্যবহারকারীদেরকে বলা হয় একটি ‘পাওয়ারসেল’ কমান্ড চালাতে। আর সেটিই চালু করলেই ডিভাইসে ডাউনলোড হয়ে যায় তবে ‘অ্যাডোবি ডট জিপ’ নামে এক বিপদজনক ম্যালওয়্যার। এই ভাইরাস আপনার ব্রাউজারের সংরক্ষিত সকল পাসওয়ার্ড, ক্রিপ্টো ওয়ালেটসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় হ্যাকাররা। শুধু তাই নয়, আপনার সকল তথ্য হ্যাকারদের সার্ভারে পাঠিয়ে দেয়া হয় মুহূর্তের মধ্যেই।
সতর্কতা: প্রযুক্তিগত বিশেষজ্ঞরা হ্যাকারের ফাঁদ থেকে সাবধান।

যেকোনো ফাইল কনভার্ট করার আগে ওয়েবসাইটের ঠিকানা (url) লিংক ভালোভাবে যাচাই করুন।
অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটে ফাইল আপলোড করা থেকে বিরত থাকুন।
যদি কোনো ওয়েবসাইট আপনাকে কমান্ড চালাতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি থেকে বেরিয়ে পরুন।
যদি ভুল করে ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যায় তাহলে দ্রুত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন এবং সকল পাসওয়ার্ড বদলিয়ে ফেলুন আপনার নিরাপত্তার সার্থে।
ক্লাউডসেক জানিয়েছে, ইতোমধ্যে কয়েকটি ভুয়া ওয়েবসাইট সরিয়ে ফেলা হয়েছে, তবে গত এক মাসেই ছয় হাজারেরও বেশি এইসব ওয়েবসাইট ভিজিট করা হয়েছে। অর্থাৎ, হ্যাকাররা থেমে নেই! বরং প্রতিদিনই নতুন নতুন মানুষ হ্যাকারের ফাঁদে পা দিচ্ছেন।

নিরাপদ থাকতে চাইলে অফিসিয়াল ও যাচাইকৃত কনভার্টর অ্যাপ ব্যবহার করুন, এবং সন্দেহজনক অনলাইন কনভার্টর থেকে দূরে থাকুন। এক ক্লিকেই হ্যাকার আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে।