আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জনের মৃ/ত্যুর খবর নিশ্চিত করেছে তালেবান সরকার। আ/হত দেড় শতাধিক। স্থানীয় সময় মধ্যরাত ১২:৫৯ মিনিটে হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ২৮ কিলোমিটার গভীরে। রাজধানী কাবুল থেকেও এর কম্পন অনুভূত হয়।
এই ঘটনার পর আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ভূমিকম্পে বহু বাড়িঘর ধসে পড়েছে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে, তবে দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান বারবার বড় ধরনের ভূমিকম্পের মুখে পড়েছে—এর আগে ২০২৩ সালে একই অঞ্চলে ধারাবাহিক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

*********************************************************************************************************

The Taliban government has confirmed the death toll from a powerful 6.3-magnitude earthquake in northern Afghanistan, with more than 150 people killed. The quake struck near the city of Mazar-i-Sharif in the Hindu Kush region at 12:59 am local time. Its epicenter was 28 kilometers deep. Its tremors were also felt in the capital Kabul.
After the incident, Afghanistan’s Ministry of Disaster Management said that the damage could increase further. The earthquake caused many houses to collapse and many people are feared trapped under the rubble. Local authorities have started rescue operations, but communication systems in remote mountainous areas are being disrupted, hampering relief efforts.

The earthquake was centered in the Hindu Kush mountain range, which is known to be an earthquake-prone area. Afghanistan has been hit by repeated major earthquakes in recent years—previously, a series of earthquakes in the same region in 2023 killed more than a hundred people.

A spokesman for the Taliban government said the administration was working to ensure prompt treatment of the injured and assistance to the affected families. It also called on international organizations to provide assistance.

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন