ইসিবি চত্বরে ‘স্পাইস এন্ড বাইটস’- ভিন্ন রকমের খিচুরি

রাজধানীর ইসিবি চত্বরের সন্নিকটে, আল কাসেমী হেলথ কেয়ারের পাশে ‘ইয়াম ইয়ার্ড ক্যাফে’র পাশে অবস্থিত ঐতিহ্যবাহী কাবাবের দোকান ‘স্পাইস এন্ড বাইটস’-এ যুক্ত হয়েছে নতুন আয়োজন—ঘরোয়া রান্নার খিচুরী। মানসম্মত উপায়ে প্রস্তুত এই খিচুরীর স্বাদ নিতে প্রতি বৃহস্পতি ও শুক্রবার দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন নানা বয়সী খাদ্যপ্রেমীরা

গ্রাহকদের ভাষ্য, এই পাতরা খিচুরীর স্বাদ সত্যিই অতুলনীয়; খেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। শুধু খিচুরী নয়, এ রেস্তোরাঁয় রয়েছে সমৃদ্ধ মেনু তালিকা। এখানে সি-ফুড, রেশমি কাবাব, বটি কাবাব, হরিয়ালি কাবাব, পনির টিক্কা, জালি কাবাব, শামি কাবাব, চিকেন কাবাব, বিফ কাবাব, শিশ কাবাবসহ নানাবিধ কাবাব আইটেম প্রস্তুত করা হয়। এছাড়া রয়েছে ফালুদা, জুস, চা-কফি, হাঁসের মাংসসহ ১৪০টিরও বেশি মুখরোচক খাবার।

রেস্তোরাঁ কর্ণধার মোহাম্মদ রেজাউল হক হিরু বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী সব খাবারই পার্সেল সুবিধায় সরবরাহ করা হয়।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন