
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও বাহিনী প্রধানরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সামরিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এটি ছিল নিয়মিত সৌজন্য সাক্ষাতের অংশ।
পাঠক সংখ্যা : ২৩











