রূপগঞ্জে মায়ের সাথে ছাদে গিয়ে ৩য় তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের সাথে ছাদ বাগানে পানি দিতে গিয়ে বাড়ীর ৩য় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত আড়াই বছরের শিশু নাহিদা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মৃড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত নাহিদা মাছিমপুর এলাকার সোহেলে মেয়ে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যার দিকের মাছিমপুর এলাকায় ৩য় তলা ভবনের ছাদে গড়ে তোলা বাগানে খাদিজা বেগম তার আড়াই বছরের শিশু সন্তান নাহিদাকে নিয়ে গাছে পানিতে দিতে যায়। এসময় হঠাৎ ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায় শিশু নাহিদা।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শিশুটি মারা যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন