সুবিধাবঞ্চিত শিশুদের হাসি ফোটালো সেভিয়র ফাউন্ডেশন

সেভিয়রের ঈদ উপহার ফুডপ্যাক বিতরণ

সেভিয়র ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এরাবিয়ান স্টোরের সৌজন্যে এ আয়োজনে অর্ধশত সুবিধা বঞ্চিত শিশুদেরকে ঈদ উপহার হিসেবে পোলাও, তেল,চিনি সেমাইসহ খাবার সামগ্রী তুলে দেয়া হয়।

রাজধানীর মেরুল বাড্ডায় অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভিয়র সেক্রেটারি মোহাম্মদ রবিউল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভিয়রের ভাইস প্রেসিডেন্ট শাহিদুজ্জামান শোভন।

রাজধানীর মেরুল বাড্ডায় প্রথম আলো স্বপ্নের স্কুল প্রাঙ্গনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহ সম্পাদক ও স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন পশ্চিম রামপুরার সীমা নার্সিং হোমের পরিচালক মো: জসিম উদ্দিন ও লালবাগের এ এম সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শিল্পী আক্তার।

পৃষ্ঠপোষকতায় ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী মিন্টু সরকার ও মোহাম্মদ সাইফুল ইসলাম সাকিন, সুলতান মাহমুদ, আওলাদ হোসাইন, রাজিব হাওলাদার, এফএম মাঈন উদ্দিন, এনায়েতুর রহমান রাসেল ও সাইদুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বলেন, ঈদ ঘিরে প্রতি বছরই এই ধরনের আয়োজন করা হয়। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিতদের অতীতের মতো ভবিষ্যতেও সেভিয়র ফাউন্ডেশন ভূমিকা রাখবে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হিমেল চৌধুরী বলেন, সমাজে পিছিয়ে পড়াদের সহায়তায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানের সভাপতি ও সেভিয়র ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ রবিউল্লাহ সমাপনী বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধরায় নিয়ে আসতে সেভিয়র ফাউন্ডেশন নিরলস কাজ করে চলেছে। আজকে আমাদের এ মহতি কাজে পাশে এসে যারা দাঁড়িয়েছে আমরা তাদের এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবক ডি এম মওদুদ আলম সিদ্দিক, তারেক হামিদ, এরাবিয়ান স্টোরের পাবলিক রিলেশন অফিসার আবু হুরায়রা সাকিব ও সাইদ এম, প্রথম আলো স্বপ্নের স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান তুহিন উপস্থিত ছিলেন।

https://youtu.be/w08VvvCl4hA
Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন