
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ | ঢাকা
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া ও মোনাজাত করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নেতারা।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ জিয়ার মাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
- সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা,
- স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ রফিক হাওলাদার,
- বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান,
- সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী,
- বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাকারিয়া লিংকন,
এছাড়াও রাজাপুর–কাঠালিয়া উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সহযোদ্ধা শহীদগণ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মত্যাগকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।
নেতৃবৃন্দ বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই দিনটি জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির প্রতীক হিসেবে জাতিকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছিল।”
#বিএনপি #জিয়াউর_রহমান #৭ই_নভেম্বর #বিপ্লব_ও_সংহতি_দিবস #ঝালকাঠি #রাজাপুর #ধানেরশীর্ষ











